টেসলার টেকনোকিং ইলন মাস্ক

১৬ মার্চ, ২০২১ ০২:৫৬  
ইলন মাস্ক তাঁর পোর্টফোলিওতে আরেকটি জব টাইটেল যুক্ত করেছেন। একাধিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পদটিও তাঁর যথেষ্ঠ মনে হয়নি, তাইতো এখন তিনি ‘টেকনোকিং অব টেসলা’ হিসেবে পদবী যুক্ত করেছেন। একইসাথে কোম্পানির সিএফও যাচ কিকহর্ন পদবী হিসেবে যুক্ত করেছেন ‘মাস্টার অব কয়েন’। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা নথিতে এই তথ্য প্রকাশ করেছে টেসলা। যদিও তাঁরা যথাক্রমে কোম্পানির সিইও এবং সিএফও হিসেবেই থাকছেন। উল্লেখ্য, নানা আলোচনা সমালোচনার মধ্যে সময় পার করছে টেসলা। গত সপ্তাহে ফ্রেমন্ট, ক্যালিফোর্নিয়া কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গত বছরে একই কারখানায় কয়েক’শ কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এছাড়া ইলন মাস্ক ও টেসলার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। ডিবিটেক/বিএমটি